ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ এএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ১০:৩১ এএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

আগামী নভেম্বরে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 

নির্বাচন কমিশনার বলেন, আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।

তিনি বলেন, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন থাকায় সেগুলো বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই অনুযায়ী নভেম্বরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নেয়া হবে। নির্বাচনের উপযুক্ত সময়, ধর্মীয় উৎসব ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি চূড়ান্ত করবে কমিশন।

এমএইচ