ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

ঝিনাইদহের শৈলকূপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মাধবপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কৃষক অমরেন্দ্র নাথ গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। ঘাস কাটার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী মিনা রানী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে উভয়ই ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। একই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন করুণ ও মর্মান্তিক মৃত্যুতে মাধবপুর গ্রামসহ পুরো শৈলকূপা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

এমএইচ