হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রবিবার
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজন মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫১৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
মৃত্যুদের মধ্যে বরিশাল বিভাগে দুইজন রয়েছে।
গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৬৮ জন। আর একই সময়ে হামে ৯৯ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১৯ হাজার ২১৮ জন চিকিৎসা নিয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক হাজার ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত এক লাখ ৫৬ হাজার ৮২৯ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এএইচ
