ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

মক্কা চুক্তির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি এমন মত দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

সোমবার সকালে সৌদি আরব থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, মক্কা চুক্তি নিয়ে স্টাডি করছে এনসিপির ফরেন অ্যাফেয়ার্স উপকমিটি। বাংলাদেশের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রয়োজন অনুযায়ী বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে, গ্যাস-বিদ্যুৎ সংকটে নাগরিকদের চরম ভোগান্তির অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে শুরু হয়েছে সিন্ডিকেট ও চাঁদাবাজি। বিভিন্ন খাতে সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধিতে জনমনে নাভিশ্বাস উঠেছে বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র।

এএইচ