ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে এক সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়। 

সমাবেশে প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম ওই আসনে মো. দেলাওয়ার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেলাওয়ার হোসেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন। নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি ও বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আর দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

এএইচ