ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। 

তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। 

নিহত ও আহত এবং কীভাবে দুর্ঘটনা ঘটলো তা পরে জানানো হবে বলেও জানিয়েছেন আইএসপিআরের এই কর্মকর্তা। 

এমএইচ