ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

৪৮তম বিসিএসের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদানপত্র দাখিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ৭ সেপ্টেম্বর নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা যোগদান করেবেন।

রোববার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর পূর্বাহ্নে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।’

নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ঢাকার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, যোগদানপত্র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর দাখিল করতে হবে। এ ছাড়া চিকিৎসকদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এএইচ