ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী বিচ পর্যন্ত নির্মাণ কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়া রুলসহ এ আদেশ দেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণ কাজ করার প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক, প্রজেক্ট ডাইরেক্টরসহ মোট চারজনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা ও বেলার দায়েরকৃত রিট পিটিশন শুনানি শেষে আদালত এই রুল জারি করেন। 

আগামী আট সপ্তাহের মধ্যে কক্সবাজার বালিয়াড়িতে সড়ক নির্মাণের কাজ বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন, একই সাথে আদালত অবমাননার মামলাটি আট সপ্তাহের জন্য মুলতবি করেছেন।

আদালতের রায় অমান্য করে বালিয়াড়িতে নির্মাণ কাজের সংবাদ মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আদালত অবমাননার মামলা দায়ের করে এবং বেলার পক্ষ থেকে উক্ত প্রজেক্ট এর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে একটি রিট পিটিশনটি দায়ের করা হয়। 

এর আগে ২০১১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং বালিয়াড়িতে নির্মাণকৃত সকল স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত।

এএইচ