ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০২:১২ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে দুই কাকা ঘটনাস্থলেই মারা যান।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে বলে রাজিব বাছাড় জানিয়েছেন।

এএইচ