ঢাকা, বৃহস্পতিবার   ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া পিএসসির নতুন চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সভাপতি নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ পদে নিয়োগ দিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

গত ১৮ আগস্ট সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এ অধ্যাপক অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, সংবিধান এবং আইনের কারণে এবার পিএসসির সভাপতি নিয়োগের সরকারি প্রজ্ঞাপনেও ‘সভাপতি’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আইন ও সরকারি নথির ভাষা বিবেচনায় কমিশনের প্রধানের বাংলা পদবি ‘সভাপতি’ হওয়াই অধিকতর সঠিক।

এমএইচ