ঢাকা, শুক্রবার   ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানী বিতরণ করেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতগণ অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বিগত ছয় মাসে সরকারের সব ভাল কাজ ও পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিগত সময়ে সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতনের বিচার দাবি করেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা প্রদানের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ,ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। 

উল্লেখ্য, জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।

এএইচ