ঢাকা, বৃহস্পতিবার   ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, জানা গেল তারিখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

আগামী বছর ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি, শুক্রবার। তিন দিনব্যাপী এ পর্ব শেষ হবে ১০ জানুয়ারি, রোববার। এরপর পাঁচ দিন বিরতির পর ১৫ জানুয়ারি, শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের কার্যক্রম চলবে ১৭ জানুয়ারি, রোববার পর্যন্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাদপন্থি মুরব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও বৈঠক হয়েছে। বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে দুই পক্ষই তাদের প্রস্তাব দিয়েছে। সবার সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।

প্রথম ও দ্বিতীয় পর্বের শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ইজতেমার প্রতিটি পর্বে ধর্মীয় বয়ান, নামাজ, তাসবিহ-তাহলিল, দোয়া ও ইবাদতের মধ্য দিয়ে মুসল্লিরা সময় কাটাবেন। বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের সাথিরাও এতে অংশ নেবেন।

২০২৭ সালের বিশ্ব ইজতেমাকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রস্তুতি নেওয়া হবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, ইজতেমা ময়দানে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা হবে।

এ ছাড়া ইজতেমার সময় টঙ্গী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হতে পারে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গণপরিবহন ও সড়ক ব্যবস্থাপনাতেও বিশেষ নজর দেওয়া হবে।

তবে ইজতেমার চূড়ান্ত আয়োজন, স্থান, নিরাপত্তা, যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হতে পারে।

এএইচ