নৌকা বাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, উল্লাপাড়ায় ১৪৪ ধারা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৪:২১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালিগঞ্জ ঘাটে বিএনপি ও জামায়াতের পৃথক নৌকাবাইচ আয়োজন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিবাদবান সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা প্রশাসন দুই দলের এ নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৪ সেপ্টেম্বর থেকে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি ঘোষণা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে প্রচারণা চালায়। প্রতিযোগিতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলে ঘোষণা দেন।
বিএনপি আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, বিএনপির পক্ষ থেকে ৭-৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আমাদের মঞ্চের পাশে মঞ্চ তৈরি করে একই ঘাটে ৪-৫ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন।
উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ায় প্রশাসন প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়ে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
তিনি আরো বলেন, এই প্রতিযোগিতা আমাদের এলাকার ঐতিহ্য। এটা বন্ধ হতে দেয়া ঠিক হবে না। আমরা সবাই মিলেমিশে প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করছি।
অপরদিকে জামায়াত আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ‘আমরা ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতা করার প্রস্তুতি শুরু করেছিলাম। বিদ্যুৎ জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি হয়তো প্রতিযোগিতায় উপস্থিত হতে পারবেন না। বিষয়টি বুঝতে পেরে আমাদের প্রতিযোগিতা বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করেছে। যে কারণে জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনে অভিযোগ করা হয়েছে।
ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম জানান, বিএনপি ও জামায়াতে ইসলাম কালীগঞ্জ ঘাটে অনুমতি না নিয়েই আলাদা আলাদা নৌকা বাইচের আয়োজন করেছিল। উভয়পক্ষ পাল্টাপাল্টা অভিযোগ করায় বিশ্রাম করলে এড়াতে ৪ সেপ্টেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে ১৪০ দ্বারা জারি করা হয়েছে।
এএইচ
