ঢাকা, সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৩ ১৪৩৩

রৌমারীতে ডিলার পয়েন্ট ভাংচুর করে সার নিয়ে যাওয়ার অভিযোগ 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

কুড়িগ্রামের রৌমারীতে একটি সার ডিলার পয়েন্ট ভাংচুর করে সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার রৌমারীর বন্দবের ইউনিয়নের মিতা হাসান এন্টারপ্রাইজ নামে মতিউর রহমানের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

তবে কি পরিমাণ নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় গুদাম থেকে এক থেকে দেড়শত বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হয়েছে।

তবে ডিলার পয়েন্টের সামনে হট্টগোল হলেও সার নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে উপজেলা কৃষি কর্মকর্তা।

 

স্থানীয়রা জানান, কৃষকরা সোমবার ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করেও সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়।

এসময় উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এএইচ