সাতকানিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০২:১৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে হামিম নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনা একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে হামিম নামে ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কিছু যুবক। পরে আহত হামিম (১৯)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পরে আনুমানিক রাত দশটার দিকে এই ঘটনায় জড়িত ছদাহা ইউনিয়নের রোহান উদ্দিন (২০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এএইচ
