এবার মহাখালীতে রংয়ের দোকানে আগুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
এবার রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রংয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা তিনটায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, দুপুর দুইটা ষোল মিনিটের দিকে কলেরা হাসপাতালের পাশে একটি রং এর দোকানে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখন পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এখনো আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য আমাদের কাছে নেই।
উল্লেখ্য,আজ দুপুরে রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের একটি রেস্তোরাাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এমএইচ
