ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৫ ১৪৩৩

হাম ও উপসর্গে মৃত্যু ১হাজার ছাড়াল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৪:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার দুইজনে দাঁড়িয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে (২৪ ঘণ্টা) দেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার দুইজন। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৯ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এমএইচ