ধানমণ্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫১ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কে অবস্থিত অ্যাপেক্স ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়।
মোহাম্মদপুর স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। একই সঙ্গে, আরও কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এএইচ
