চবির ৫ ছাত্রী হলে ফ্রিজ পাঠালেন প্রতিমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের পাঁচটি হলে ফ্রিজ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক প্রতিমন্ত্রীকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক তিনি এ ব্যবস্থা নেন।
ফ্রিজ পাওয়া হলগুলো হলো- দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বিজয় চব্বিশ হল, প্রীতিলতা হল, নওয়াব ফয়জুননেছা হল ও শামসুন্নাহার হল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসব ডিপ ফ্রিজ ব্যবহার করা হবে। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, দীর্ঘদিন ধরেই ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের খাবার সংরক্ষণে ভোগান্তি ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হতে চলেছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।
এএইচ
