মালয়েশিয়ায় ৪৭২ অবৈধ অভিবাসী আটক, ৩৬৪ জনই বাংলাদেশি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযান চালিয়ে ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি।
রোববার কুয়ালালামপুরের মিনি ঢাকাখ্যাত কোতারায়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঁচশর বেশি কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ করেন। এ সময় আড়াই হাজারের বেশি ব্যক্তিকে তল্লাশি করা হয়।
আটকদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। এর মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি মিয়ানমার, ফিলিপাইন, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
তদন্ত শেষে আইনি ব্যবস্থা নিতে আটক ব্যক্তিদের ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
এএইচ
