ঢাকা, মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ৩০ ১৪৩৩

 ১৩ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি টাকার বেশি। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৩ সেপ্টেম্বর একদিনেই ১৯ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যেখানে গত অর্থবছরের একই সময়ে দেশে ৬২০ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।

এমএইচ