ঢাকা, শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৪ ১৪৩৩

২০ জানুয়ারি ঢাকায় হবে ৭ম সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

এশিয়ান সেপাক টাকরো ফেডারেশনের সভায় অনুমোদন পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাপ ৭ম সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ, ঢাকা ২০২৭। অংশগ্রহণ করবে ভারত,পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ স্বাগতিক বাংলাদেশ। 

এ ছাড়াও ২০২৮ সালে এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ ঢাকায় আয়োজনের বিষয়ে প্রাথমিক অনুমোদন  ঘোষণা করেছেন এশিয়ান সেপাক টাকরো ফেডারেশনের সভাপতি মিঃ আব্দুল হালিম বিন কাদের (সিঙ্গাপুর) এবং সেক্রেটারি জেনারেল মিঃ বুন চাই লর পিপাত (থাইল্যান্ড)। 

নভেম্বর ২০২৬ এর শেষ সপ্তাহে ফিলিপাইনে অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৯ এশিয়ান চ্যাম্পিনশিপ। খেলা চলাকালীন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এ বিষয়ে। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমন্ত্রণ জানিয়ে তার উপস্থিতিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করার বিষয়টি চূড়ান্ত করার বিষয়ে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী।

সভায় এশিয়ান সেপাক টাকরো ফেডারেশনের ও  সাউথ এশিয়ান সেপাক টাকরো ফেডারেশনের  প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ঢাকায় ২০ থেকে ৩০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাপ সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়ন ঢাকা ২০২৭ অনুষ্ঠিত হবে। 

খেলা আয়োজন করা হবে মিরপুর সহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এ উদ্দেশ্যে বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, আমাদের লক্ষ্য ২০৩০ সালর এশিয়ান গেমসের সেপাক টাকরো খেলার পদক জয়। আমরা পারবো ইনশাআল্লাহ। লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের প্রেসিডেন্ট মোঃ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় ফেডারেশনের সকলে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।

এএইচ