ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৫ ১৪৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৪:১৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১৪৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮৮ জনের। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ২ জন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৯ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৬৪ জন।

এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ৫৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। বাকী ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৭৬ শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৭৯ হাজার ৮১৪ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২০ হাজার ৫৬২ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু। 

হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫২ হাজার ২২৫ শিশু।

এএইচ