ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৫ ১৪৩৩

এক দিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনেএ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া, সেপ্টেম্বরে গত ২০ দিনে ৮৭ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে। গত এক দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬১০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৮৭ জন, খুলনা বিভাগে ১৯২ জন, বরিশালে ১৫৪, চট্টগ্রামে ১৬৭ জন, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ জন এবং রাজশাহী ১৩৭ জন।

এমএইচ