ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৫ ১৪৩৩

এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৮:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝু/ল/ন্ত ম/র/দেহ উ/দ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে গলায় ফাঁস নেয়া অবস্থায় তার ম/র/দেহ উ/দ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ওসি এমপির স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

উল্লেখ্য গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।


 এমএইচ