কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১২:২০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ১২:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
কুমিল্লায় ছেলের হাতে মা ও ৮ মাস বয়সী ভাতিজি কুপিয় হত্যার অভিযোগ উঠেছে৷ এ সময় বাধা দিতে এলে বড় ভাবি রাবেয়া বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক ইমনকে (২৫)কে।
সোমবার সকাল সাড়ে ৮টায় দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন- বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার ৮ মাস বয়সী ভাতিজি। ভাতিজির নাম এখনো জানা যায়নি।
আহত রায়েয়া বেগম (৩৫)কে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, সকালে চিৎকার শুনে ঘরে গিয়ে আমরা দেখি ঘরের মেঝেতে মা পেয়ারা বেগম ও খাটের ওপর ৮ মাস বয়সী ভাতিজির লাশ পড়ে আছে। এলাকাবাসী ঘাতক ঈমনকে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে, পরে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শোনার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমি নিজেও সেখানে যাচ্ছি। শুনেছি ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে আটক করা হয়েছে।
এএইচ
