ঢাকা, মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৭ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে ইউরোপ সত্যিকারের অংশীদার হতে চায়: ফ্রান্সের রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে ফ্রান্স বা ইউরোপ উদ্বিগ্ন নয় বলেও জানান জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, ফ্রান্স কিংবা ইউরোপ কোনো চাপিয়ে দেয়া সম্পর্কে বিশ্বাস করে না। বরং বাংলাদেশের উন্নয়নের পথে ইউরোপ সত্যিকারের আস্থাশীল অংশীদার হতে চায়। ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে এয়ারবাস গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিকাব টকে এসব কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত। 

তিনি বলেন, এয়ারবাস কেনার পরিকল্পনা রাজনৈতিক ছিল না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ভালো সম্পর্ক নির্ধারণে এয়ারবাস ইস্যুতে ঢাকার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ তৈরি পোশাক ইউরোপে রপ্তানি হয়, ফলে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাংলাদেশেরও বড় স্বার্থের বিষয়।

রাষ্ট্রদূত বলেন, কোনো রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে বা ক্ষমতা দেখিয়ে ফ্রান্স অংশীদারত্ব করে না। এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনাও কোনো রাজনৈতিক কারণে করা হয়নি। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন থেকেই এ পরিকল্পনা নেয়া হয়েছিল এবং এর আগে যথাযথ পরিকল্পনা ও গবেষণা করা হয়েছিল। বাংলাদেশ এখনও সেই পথ থেকে সরে আসেনি।

বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে ফ্রান্স বা ইউরোপ উদ্বিগ্ন নয় বলেও জানান জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, ফ্রান্স কিংবা ইউরোপ কোনো চাপিয়ে দেয়া সম্পর্কে বিশ্বাস করে না। বরং বাংলাদেশের উন্নয়নের পথে ইউরোপ সত্যিকারের আস্থাশীল অংশীদার হতে চায়। ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে এয়ারবাস গুরুত্বপূর্ণ।

এক প্রশ্নের জবাবে ফরাসি রাষ্ট্রদূত বলেন, জুলাই চার্টার অনুযায়ী বাংলাদেশের সংস্কারের দিকেও নজর রাখছে ফ্রান্স। বাংলাদেশের গণমানুষ ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ফ্রান্স সবসময় নিজেদের মতামত সরকারের সামনে তুলে ধরে। এ সময় বাংলাদেশের শান্তিরক্ষা মিশনেরও প্রশংসা করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

এমএইচ