ঢাকা, বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৮ ১৪৩৩

এক দিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগে এ পর্যন্ত মোট প্রাণহানি ২০১ জনে দাঁড়াল। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, গত একদিনে বরিশাল বিভাগে একজন, চট্টগ্রাম দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৪০৫ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৮০ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩১৭, বরিশাল বিভাগে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯, রাজশাহী বিভাগে ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩, ময়মনসিংহ বিভাগে ১০৩, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এমএইচ