ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
আওয়ামী লীগ সরকারে আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকায় সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে।
২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর নিয়মবহির্ভূতভাবে মোট ১০ হাজার ৮৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ বা ৮ হাজার ৯৯ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। যার মধ্যে ৫ হাজার ১৪৮ জনের বাড়ি এস আলমের নিজ উপজেলা পটিয়ায়।
প্রার্থীদের জীবনবৃত্তান্ত বা সিভি সংগ্রহ করা হতো এস আলমের চট্টগ্রাম ও পটিয়ার বাসভবনে রাখা বিশেষ বাক্সের মাধ্যমে।
এমএইচ
