ঢাকা, সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ১২ ১৪৩৩

প্রিজন ভ্যান থেকে পালাল অস্ত্র মামলার আসামি পিচ্চি রাজা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগার-১ আনার পথে কৌশলে পালিয়েছে এক আসামী। পালিয়ে যাওয়ার আসামীর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

রোববার রাত ৮টার দিকে আসামী পলায়নের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর  কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো: নজরুল ইসলাম।

পলায়নকৃত আসামী রাজা ওরফে পিচ্চি রাজা। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতো সে।

রাজাকে ঢাকা মেট্টোপলিটন আদালতে হাজিরার জন্য সকালে কাশিপুর কারাগার-১ থেকে প্রিজন ভ্যানে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে আবার কাশিমপুর কারাগার-১ এ আনা হচ্ছিল। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছলে সে প্রাকৃতিক কাজ সাড়তে শৌচাগারে যাওয়ার কথা বলে। 

পরে আনা নেয়ার কাজে দায়িত্বরত পুলিশ তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এএইচ