গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, আজ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এমএইচ
