ঢাকা, বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ১৫ ১৪৩৩

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ফিলিস্তিনের দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় মুহাম্মদ আল-নাজ্জার নামের আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর এলাকায় অবস্থিত আল-মাওয়াসি অঞ্চলে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স কর্তৃপক্ষ সাংবাদিক মুহাম্মদ আল-নাজ্জারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই হামলায় অন্যান্য নিশ্চিত মৃত্যুর খবর বা ক্ষয়ক্ষতির আরও বিস্তারিত তথ্য তৎক্ষণাৎ পাওয়া যায়নি।

গাজায় চলমান সংঘাতের মধ্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এই ধরনের টার্গেটেড হামলা নতুন নয়। আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো শুরু থেকেই গাজায় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তা সত্ত্বেও সেখানে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা