ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৬ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭ এএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই হারে আরও একবার হতাশ করলো টাইগাররা। 

পেসার মুস্তাফিজুর রহমানের অপ্রত্যাশিত খরুচে বোলিংয়ে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেল। ৯ বল বাকি থাকতে পাকিস্তান জয় নিশ্চিত করে। তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস শেষ পর্যন্ত সান্ত্বনা হয়েই থেকেছে।

শনিবার ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে লিটন দাসের দল।

গত তিনদিনের বৃষ্টির কারন করোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড ভেজা থাকায় সেয়া একঘন্টা দেরীতে ম্যাচ শুরু হয়। ওভার কমিয়ে ১৩ ওভার নির্ধারিত হয়।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান।

তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের সুবাদে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। হৃদয়ের ইনিংসে ছিল ৪টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি। এছাড়া সাইফ হাসান ১৭ বলে ১৯ এবং  মোসাদ্দেক হোসেন ১৬ বলে করেছেন ১১ রান।

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩ উইকেটে ২৩ রান সংগ্রহ করেছিল। ৭.৪ ওভারে ৫০ ও ১০০ রান আাসে ১১.৬ ওভারে।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৫টি ওয়াইডসহ অতিরিক্ত রান হয়েছে ১৫।

১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ১১.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।

আব্দুল সামাদ ১৫ বলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত ছিলেন। হাসান নাওয়াজ করেছেন ২২ বলে ২৭ রান। এই জুটি ২৪ বলে ৫০ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

এবারের গেমসে ক্রিকেটে বাংলাদেশ দলের স্বর্ন পদকের স্বপ্ন ছিল। যে কারণে পূর্ণশক্তির দল নিয়ে এসেও ফাইনালে খেলা হলোনা বাংলাদেশের।

তবে সেমিফাইনালে হারলেও এখনই খালি হাতে ফিরতে হচ্ছে না লিটন দাসের দলকে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে বিজয়ী দল ফাইনালে স্বর্ণের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে, আর পরাজিত দলের বিপক্ষে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এএইচ