ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৬ ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডাঃ মাহফুজা খাতুন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকায় ট্রেনিং শেষে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তিনি।

বুধবার সকালে তিনি ডেঙ্গু পরীক্ষা করালে সেখানে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ডাঃ মাহফুজা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি রুমে চিকিৎসাধীন আছেন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ট্রেনিং শেষ করে বের হলে সিভিল সার্জন ডাঃ মোছাঃ  মাহফুজা খাতুন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। তিনি ২৯ সেপ্টেম্বর খুলনায় এসে প্রাথমিক চিকিৎসা নেন। 

পরবর্তীতে গুরুতর অসুস্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি। সেই পরামর্শ অনুযায়ী ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করলে সেখানে পজিটিভ রিপোর্ট আসে।  

ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনা সিভিল সার্জন পদে যোগদান করেন। এই দেড় বছরে সিভিল সার্জন হিসাবে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

এএইচ