ঢাকা, শনিবার   ০৩ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৭ ১৪৩৩

আবারও নরসিংদীতে ৩.২মাত্রার ভূমিকম্প 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

গতকাল ভূমিকম্পন অনুভূত হয়ার পর আজ নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটি ৩৬ কিলোমিটার গভীরে।

এমএইচ