ঢাকা, শনিবার   ০৩ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৮ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনকে জামালপুরে দাফন

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনকে তাদের গ্রামের বাড়ি জামালপুরে দাফন সম্পন্ন হয়েছে। 

শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরিফপুর ইউনিয়নে তাদের নিজ নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা জামালপুর সড়কে রাজিব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। 

এর আগে গতকাল শুক্রবার ময়মনসিংহে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৪ জন ও চালকসহ ৭ জনের মৃত্যু হয়। 

এএইচ