ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, ছবি প্রকাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ০৪:৪৩ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতারা এই নৈশভোজে অংশগ্রহণ করেন।
শনিবার (৩ অক্টোবর) নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি মাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে নিউইয়র্কে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নৈশভোজের আয়োজন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নৈশভোজে উপস্থিত ছিলেন।
এএইচ
