ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৯ ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে তোলা প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রবিবার

যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তোলা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ছবি ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে।

আজ রোববার (০৪ অক্টোবর) দূতাবাসের পেজ থেকে ছবিটি শেয়ার দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ছবিটি প্রকাশ করা হয়।

ছবির উৎস হিসেবে উল্লেখ করেন হোয়াইট হাউসের নাম।

নিউইয়র্ক সফরকালে গত ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনায় ট্রাম্প নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে ছিলেন এবং বিভিন্ন দেশের নেতারা একে একে তার পাশে এসে আনুষ্ঠানিক ছবি তোলেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি।

সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

এএইচ