ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

ঢাকার যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০ এএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ দুপুর থেকে টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া, মেরামত কাজ চলাকালে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এএইচ