নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোসলেমা নাজনীন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৭ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীন (৭৮৭৬)কে বদলিপূর্বক প্রেষণে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোসলেমা নাজনীনকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে, তিনি ৮ অক্টোবর অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এএইচ
