ঢাকা, মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২১ ১৪৩৩

হাতকড়া খুলে আদালত থেকে ফের পালাল সেই শরিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৩:২৬ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

আবারও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। এর আগে ২০২৫ সালের জুনেও হাতকড়া খুলে পালিয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান এই আসামি। এজলাসের ডকের সাথে তার হাতের হাতকড়া বাধা ছিল। ওই হাতকড়া খুলেই আসামি শফিক পালিয়ে যান।

এর আগে গতবছরের ১৯ জুন, মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

ওই ঘটনায় পুলিশ একটি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেফতার করে পুলিশ।

এই মামলাতেই সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। যদিও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

এএইচ