বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ০৯:০০ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে এনে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ঘটনার পর তরুণীর বাবা মনি বনিক বাদি হয়ে মঙ্গলবার কালিয়াকৈর থানায় একটি আভিযোগ দায়ের করেন।
পরে ওই যুবককে নিহতের পরিবার ও এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
পরে দুপুরে ওই যুবককে গাজীপুর আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত যুবক কিশোরগজ্ঞের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনিল চন্দ্র পালের ছেলে শান্ত পাল। সে সফিপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করে আসছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর ধরে বড় ভাইয়ের শ্যালিকার সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে শান্ত নামের ওই যুবকের। তারই ধারাবাহিকতায় রোববার সকালে ওই তরুণী নিজ বাড়ি ময়মনসিংহের ভালুকা থেকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বেড় হয়। পরে প্রেমিক শান্ত ওই তরুণীকে ভাড়া বাসায় নিয়ে দিনভর কয়েক দফায় ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।
এসময় ওই তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ্য হয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তরুণীকে মৃত ঘোষণা করেন।
পরে বিষয়টি প্রেমিক শান্ত নিজেই তরুণীর মৃত্যুর বিষয়টি পরিবারকে মোবাইল ফোনে জানিয়ে দেয়। ওইদিন রাতেই শান্ত তরুণীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ভালুকায় নিয়ে যায়। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের সন্দেহ হলে ওই যুবককে আটক করে।
পরে তরুণীর মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্টের পর সনাক্ত হয় ধর্ষণের পর রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। পরে ওই যুবককে গণধোলাই দিয়ে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
পরে অবহিত করলে কালিয়াকৈর থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে তাদের হেফাজতে নিয়ে আসে।
ওই ঘটনায় শান্তকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন তরুণীর পিতা।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান ,তরুণী মৃত্যুর ঘটনায় যুবককে গ্রেফতার করা হয়েছে।
এএইচ
