ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২২ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

এদিকে চলতি অক্টোবরের প্রথম ৫ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।

এএইচ