ঢাকা, শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৪ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কোটপাড়া বিওপির নায়েব সুবেদার আ. মোতালেব হোসেনের নেতৃত্বে বিশেষ একটি টহলদল এই অভিযান চালায়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সিজার মূল্য ১০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

এমএইচ