দ্বিতীয় দিনে নেমে মাত্র ২৯ রান যোগ বাংলাদেশের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৯ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
শনিবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান করেছিল টাইগাররা। দ্বিতীয় দিন বাকী ২ উইকেটে ২৯ রান যোগ করতে পারে বাংলাদেশ।
শেষ দুই উইকেটে বাংলাদেশের পাওয়া ৪১ রানের মধ্যে ৩৫ রানই করেছেন নাঈম হাসান। তিনি ৬৭ বল খেলে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে সঙ্গ দিতে পারলেন না কেউ।
বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ৮৩, সাদমান ইসলাম ৬৭ ও লিটন দাস ৫৩ রান করেন। এছাড়া নাইম হাসান অপরাজিত ৩৫, মোমিনুল হক ৩৯ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করে।
বল হাতে আফগানিস্তানের মোহাম্মদ সালিম ৪টি, ইয়ামিন আহমাদজাই ৩টি উইকেট নেন।
এএইচ
