ঢাকা, শনিবার   ১০ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৫ ১৪৩৩

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আটশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও উপসর্গে ১০৮৬ জন আক্রান্ত হয়েছেন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, এ নিয়ে ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৩ হাজার ৮৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩১ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮ জন।

গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটশিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

এএইচ