জামিনে বের হয়ে ছুরিকাঘাতে নিহত মাদক কারবারি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪১ এএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার
নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। কয়েকদিন আগে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বের হয় সে।
শনিবার রাত সাড়ে আটটায় উপজেলার ঘারমোড়া এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত রাসেল ওই এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।
পরিবারের অভিযোগ, অজ্ঞাত কয়েকজন লোক বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পাশের বাঁশ বাগানে তাকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে জেরে এ হত্যা হতে পারে। সে এলাকায় মাদক বিক্রির ও সেবন করতো। কয়েকদিন আগে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে সে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার জন্য পুলিশের অভিযান চলছে।
এএইচ
