নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ ও আগুনে দগ্ধ ৬, সবার অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪৫ এএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার
নারায়ণগঞ্জের দুই বাড়িতে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয় দুইজন।
শনিবার রাতে সোনারগাঁয়ে কাচঁপুর, ফতুল্লা ও শহরের দেওভোগ এলাকায় এ দুঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দগ্ধরা হলেন- শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি এবং আনোয়ার ও শামসুল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দু'টি বাড়িতে পাইপলাইন লিকেজের থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণের দগ্ধ ৪ ও আহত হয়েছে তিনজন এবং একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা.সুলতান মাহমুদ সিকদার জানান, কাচঁপুরের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে ৪০ ও ৭০ শতাংশ এবং ফতুল্লার দুই শ্রমিকের ৫৪ ও ৫৫ শতাংশ বার্ন হয়। তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এএইচ
