ঢাকা, রবিবার   ১১ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৬ ১৪৩৩

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু,নতুন ভার্তি ১২৭৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার | আপডেট: ০৪:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন।

রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে। 
 
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

এমএইচ