ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৬ ১৪৩৩

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪ এএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরির পাঁচ দিন পর জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। নাটোর শহর তলীর কাপুড়িয়া পট্টি (ছায়াবানি মোড়) নূর ক্লথ স্টোর থেকে ওই ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। তবে এখনও ক্যামেরা উদ্ধার করতে পারেনি। 

রোববার (১১ অক্টোবর) রাত নয়টার দিকে নাটোর সদর থানায় প্রেসবিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেন নাটোর পুলিশ সুপার শরীফুল হক।

পুলিশ সুপার জানান, ৮ তারিখ ঘটনার দিন তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে ব্যাগটি পায়। পরে ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যায়। এর পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখে তার ছেলে অন্তরের সাথে কথা বলে। 

সংবাদ মাধ্যেমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর ঘটনা যেনে বাবা অমল সাহা ছেলে অন্তরকে ঘটনা জানায়। পরে অন্তর রোববার রাতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল কাপুড়িয়া পট্টি নুর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ ঘটনায় অন্তর ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের অসৎ উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, ল্যাপটপের মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। ল্যাপটপ উদ্ধারের খবরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ল্যাপটপের পরিচয় ও ভেতরের তথ্য যাচাই করে সেটি নিজের বলে নিশ্চিত করেছেন। 

তবে সিসিটিভি ফুটেজে ল্যাপটপের ব্যাগ নিয়ে যাওয়া ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তাকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ওই ব্যক্তির পরিচয় জানা থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য,বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। 

এরপরে নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এক সময় সেই চোর যুবকটি ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। 

এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন।

এএইচ